বেতনভুক্ত কোচদের মূল্যায়নে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ডিসেম্বরেই ফুটবল ফেডারেশনের বেতনভুক্ত ১৯ কোচের মেয়াদের চুক্তি শেষ হচ্ছে। তাঁদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি কমিটি করা হয়েছে কাল। কমিটির তিন সদস্য হলেন সাইফুল বারী টিটু, মারুফুল হক ও বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বি এ যোবায়ের নিপু। তাঁরা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর এই কোচদের ব্যাপারে মূল্যায়ন করবেন। এ ছাড়া অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১২ বছরের ফুটবলারদের নিয়ে একটি ফেস্টিভ্যাল টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালকের সভায়। এটা হতে পারে জানুয়ারিতে।