প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতে পারেন তিনি সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার, হতে পারেন ভারতের কিংবদন্তিদের একজন। কিন্তু ভোটের বাজারে তো আর ওসবের ভাত নেই। তার ওপর একটা ‘দুর্নাম’ অনেক দিন থেকেই গায়ের সঙ্গে লেগে আছে বিষেণ সিং বেদীর। ঠোঁটকাটা হিসেবেই এক নামে পরিচিত ক্রিকেট মহলে। ছুরির মতো জিবটাই বোধ হয় ডুবিয়েছে বেদীকে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন পরশু। কিন্তু যাকে বলে একেবারে গো-হারা হেরেছেন! প্রতিপক্ষ স্নেহ প্রকাশ বনসাল যেখানে পেয়েছেন ৩৪৩৩টি ভোট, বেদীর ভোট মাত্র ২৮৫টি! এমনকি তাঁর প্যানেলের কেউ নিজেদের পদে ২০০ ভোটও পাননি! ওয়েবসাইট।