প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন ধরেই গুঞ্জন, ভিডিওটেপ কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হতে পারেন করিম বেনজেমা। দুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রীও যখন মন্তব্য করে বসলেন বেনজেমাকে আর জাতীয় দলে নেওয়া উচিত নয়, বোঝাই যাচ্ছিল দেশের হয়ে খেলার গৌরবটা হয়তো হারাতে চলেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। ফ্রেঞ্চ সংবাদমাধ্যম জানিয়েছে, বেনজেমাকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে লেকিপসহ কয়েকটি ফরাসি দৈনিকের খবর, সিদ্ধান্তটা হয়েই গেছে। আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘোষণাটা আসবে। পূর্ণ তদন্তের আগে সাময়িকভাবে নিষিদ্ধ থাকবেন বেনজেমা। আইএএনএস।