বেনজেমাকে ছুঁতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতের কাছে স্বপ্নের নায়কদের পেলে কী করবেন আপনি? ভাবতে থাকুন, ততক্ষণে কানাডার এক ফুটবল-ভক্তের কথা শুনে নিন। প্রাক-মৌসুম প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদ এখন কানাডার মন্ট্রিয়লে। চেলসি, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের সঙ্গে এক প্রীতি টুর্নামেন্টে খেলবে তারা। টিম হোটেলে পৌঁছানোর পর সবাই যখন নামতে শুরু করলেন তখনই এক ভক্ত ঝাঁপিয়ে পড়লেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমার ওপর। সেলফি তুলতে হবে না প্রিয় তারকার সঙ্গে! হোটেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে রীতিমতো মল্লযুদ্ধ হলো ওই ভক্তের। কোনোক্রমে তাঁর হাত থেকে রক্ষা পেলেন বেনজেমা। কানাডার ফরাসিভাষী এ অঞ্চলে এমন আতিথেয়তা কি চেয়েছিলেন বেনজেমা! মার্কা।