বেনজেমার সাত-পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে যেন গোলের মন্ত্র পেয়েছেন করিম বেনজামা। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার গোল-খরা কাটিয়ে গোল করেই চলেছেন। স্প্যানিশ লিগের প্রথম ২০ ম্যাচে গোল করেছিলেন মাত্র দুটি। সেখানে গত ৫ ম্যাচেই তাঁর ৭ গোল। টানা তিন ম্যাচে করলেন জোড়া গোল। সর্বশেষ জোড়া গোল এল পরশু। হারকিউলিসকেও রিয়াল হারাল ২-০ গোলে।বুন্দেসলিগায় টানা তিন ম্যাচ হেরে যাওয়ার পর ৬-০ গোলের জয় দিয়ে ফিরে এল বায়ার্ন মিউনিখ। এই মৌসুমে নিজেদের সবচেয়ে বড় জয়টি পেল হামবুর্গের বিপক্ষে। আরিয়েন রোবেন করেছেন হ্যাটট্রিক। শুধু বড় ব্যবধানে জেতেইনি, বায়ার্ন চাকরি খেয়ে ফেলেছে হামবুর্গ কোচ আরমিন ভের। অবশ্য বায়ার্ন কোচ লুই ফন গলও থাকছেন না। এই মৌসুমের শেষেই বিদায় নেবেন।ওদিকে ইতালির সিরি ‘আ’তে সেসেনার সঙ্গে ড্র (২-২) দিয়ে পরাজয়ের ধারা থেকে বেরিয়ে এল জুভেন্টাস। কাল এসি মিলান ১-১ গোলে ড্র করেছে বারির সঙ্গে। ওদিকে এফএ কাপের শেষ আটে ডা সিলভা ও ওয়েইন রুনির গোলে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত কদিনে আর্সেনাল কার্লিং কাপ, চ্যাম্পিয়নস লিগ এরপর এফএ কাপেও হারল। ওয়েবসাইট।