বেনিতেজের আসনে লিওনার্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন কয়েক নাটকীয় কথা চালাচালির পর অবশেষে বেনিতেজকে বরখাস্তই করেছে ইন্টার মিলান। শুধু বিদায় করাই নয়, রাফায়েল বেনিতেজের উত্তরসূরিও নিয়োগ দিয়েছে সদ্যই ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা ইন্টার। বেনিতেজের বরখাস্তের গুঞ্জনের মধ্যেই ওড়াউড়ি করছিল যে নাম, সেই লিওনার্দোই ইন্টারের নতুন কোচ। এসি মিলানে ব্যর্থ একটি মৌসুম কাটানোর পর এ বছর বরখাস্ত হয়েছিলেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।এসি মিলানের পর ইন্টার—৪১ বছর বয়সী লিওনার্দোই পঞ্চম ব্যক্তি হিসেবে দুই মিলানের কোচ হওয়ার কীর্তি গড়লেন। লিওনার্দোর সঙ্গে ইন্টারের চুক্তিটা ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত।মাস ছয়েকের মধ্যে দুবার বরখাস্ত—যেকোনো কোচের জন্যই এটা লজ্জার। লিভারপুলের পর ইন্টার মিলান থেকেও বরখাস্ত হয়ে এই লজ্জা সঙ্গী হয়েছে বেনিতেজের। তবে তাঁর সঙ্গী হয়েছে বড় অঙ্কের টাকাও। লিভারপুল ও ইন্টার মিলান—দুই ক্লাব থেকে মোট ৬৫ লাখ ইউরো ক্ষতিপূরণ পেয়েছেন এই স্প্যানিয়ার্ড।চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করায় তাঁকে এই ক্ষতিপূরণ দিতে হয়েছে দুটি ক্লাবকে। বেনিতেজ বড় অঙ্কের টাকা পেয়েছেন লিভারপুল থেকেই, ৪০ লাখ পাউন্ড। ইন্টার দিয়েছে ২৫ লাখ। সব মিলে যেটা হয়েছে, সেটা নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের যেকোনো কোচের এক বছরের বেতনের চেয়ে বেশি! ডেইলি মেইল-এর খবর অনুযায়ী প্রিমিয়ার লিগে সর্বোচ্চ বেতন চেলসি কোচ কার্লো আনচেলত্তির। সেটিও ৬০ লাখ পাউন্ড। ওয়েবসাইট।