বেনিতেজের উষ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে নিপাট ভদ্রলোক বলে পরিচিত তিনি নন। ইংল্যান্ডে থাকার সময় হোসে মরিনহো ও স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গেও ‘মধুর’ সম্পর্ক ছিল না। স্পেনে এসে তেমন আচরণ করেননি বটে, তবে প্রচারমাধ্যমের সঙ্গে সম্পর্কটা বোধ হয় তাঁর তিক্তই হতে চলেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম কিছুদিন ধরেই লিখে আসছে, ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের মধ্যে সম্পর্কের একটা চাপান-উতোর চলছে। সেটা নিয়ে কম গল্পও ফাঁদা হয়নি। বেনিতেজ এটি নিয়েই বেশ খেপেছেন, ‘সব সময়ই দেখছি, কেলেঙ্কারিগুলো এভাবেই বানানো হচ্ছে। কিছু কিছু লোক আছে যারা গালগল্পের ওপর সাংবাদিকতা করতে পছন্দ করে। নিজেদের প্রচার বাড়ানোর জন্যই তারা এসব করে।’ বেল ও রোনালদোর মধ্যে দ্বন্দ্বের খবরটাও উড়িয়ে দিয়েছেন। এখন না আবার সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটে বসে থাকেন! এএফপি।