বেনিতেজের কাঠগড়ায় ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় দুজনের বাগ্যুদ্ধ ছিল প্রায় নৈমিত্তিক। স্যার অ্যালেক্স ফার্গুসন ও রাফায়েল বেনিতেজের সেই তিক্ততা আবার ফিরে এল। এফএ কাপের শেষ আটের ম্যাচের পর ইউনাইটেড কোচকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বেনিতেজ।ঘটনার শুরু অবশ্য ম্যাচের আগে। বেনিতেজের সঙ্গে নাকি করমর্দন করেননি ফার্গি। সেটাই উষ্মার কারণ চেলসি কোচের, ‘আমি শুরুতে তার জন্য অপেক্ষা করছিলাম। আমি সহবত জানি। আমি জানি, অনেকেই ব্যাপারটা দেখছিল। আমার করণীয় কী সেটা আমি জানতাম। কিন্তু তিনি মুখ ফিরিয়ে চলে যান।’ ফার্গির এই অসৌজন্যমূলক আচরণের কারণটা ধরতে পারেননি চেলসির স্প্যানিশ কোচ। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আপনারা যদি সাহসী হয়ে থাকেন, তাকেই জিজ্ঞেস করুন। আমি জানি না। এটা তার সিদ্ধান্ত।’ ম্যাচের পর ফার্গি ব্যাপারটা নিয়ে মুখ খোলেননি। এএফপি।