বেনো থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল টেনের সঙ্গে কঠিন এক লড়াইয়ের পর চ্যানেল নাইন ধরে রাখতে পেরেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্প্রচার-স্বত্ব। এবার অন্তত আরও একটি মৌসুমের জন্য নিশ্চিত করল ধারাভাষ্যকার রিচি বেনোকে। বেনোকে নিয়ে লড়াইটা চ্যানেল টেনের সঙ্গে নয়, ছিল বেনোর বয়সের সঙ্গে। তবে বয়স কি বেনোকে ছুঁতে পারে নাকি! বয়স ৮৩ ছুঁইছুঁই, কিন্তু বেনো এখনো মজে আছেন ক্রিকেট ধারাভাষ্যের প্রেমে।
ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে ফ্রান্সে থাকা বেনো সেখান থেকেই নিশ্চিত করেছেন আগামী অস্ট্রেলীয় গ্রীষ্মেও ধারাভাষ্য দেওয়ার ব্যাপারটি। ৬৩টি টেস্ট খেলেছেন, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ২৮ টেস্টে। তবে অনন্য উচ্চতায় পৌঁছেছেন ক্রিকেট ছাড়ার পর, ধারাভাষ্য কক্ষে বসে। হয়ে উঠেছেন একরকম ক্রিকেট ধারাভাষ্যের প্রতীক। প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার ছিল ১৬ বছরের, আর ধারাভাষ্যকার হিসেবে চ্যানেল নাইনেই এটি হবে বেনোর ৩৭তম মৌসুম! ওয়েবসাইট।