বেন্ডারের দুর্ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডফিল্ড নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন জোয়াকিম লো। দুশ্চিন্তাটা আরও বাড়িয়ে দিলেন লার্স বেন্ডার। ঊরুর চোটে ভোগা এই ২৫ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। কালই ইতালিতে জার্মানির অনুশীলন শিবির থেকে বাড়ি ফিরে গেছেন বেয়ার লেভারকুসেনের মিডফিল্ডার। অনুশীলনেই ডান ঊরুর পেশি ছিঁড়ে গেছে তাঁর। বাস্তিয়ান শোয়েনস্টেইগার হাঁটুর চোটে এখনো অনুশীলনে যোগ দিতে পারেননি। হাঁটুর চোটে অারেক ডিফেন্সিভ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের স্যামি খেদিরা প্রায় ছয় মাস ছিলেন মাঠের বাইরে৷ লো এখনো অনুশীলনে পাননি পুনর্বাসনে থাকা অধিনায়ক ফিলিপ লাম ও ম্যানুয়েল নয়্যারকেও। চিন্তিত হলেও লো অবশ্য ২৬ জনের দলে বেন্ডারের বদলি হিসেবে কাউকে ডাকেননি৷ এএফপি৷