বেবি সিটার ইয়াং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকটা যেন দুঃস্বপ্নের মতো গেছে সুন ইয়াংয়ের। ৪০০ মিটারে অস্ট্রেলিয়ার ম্যাক হর্টনের কাছে হেরে সোনা হাতছাড়া হয়েছে চীনা সাঁতারুর, হর্টনের কাছ থেকে খোঁচাও শুনেছেন ‘ডোপপাপী’ বলে। সেটির রেশ কাটতে না-কাটতে আরও বড় ব্যর্থতা, ১৫০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালেই উঠতে পারেননি ইয়াং। যেখানে এই ইভেন্টে নিজেকে তিনি ‘রাজা’ দাবি করেন। তবে দেশকে সোনা এনে দিতে না পারলেও অন্যভাবে চীনের মানুষের কাছে ‘গোল্ডেন বয়’-এর আদর পাচ্ছেন ইয়াং—বিমানে অপরিচিত একটি শিশুকে সামলে। ব্রাজিল থেকে চীনের বিমানে ইয়াংয়ের সঙ্গী ছিলেন এক ভদ্রমহিলা ও তাঁর ভাইবোনের ছেলে। বিমানে ওই বাচ্চাছেলেটিকে সামলে রেখেছিলেন ইয়াং, যে দৃশ্য আবার ছড়িয়ে পড়েছে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে। ইয়াহু।