বেবুনের পাল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ বছরের জীবনে অনেক কিছুই দেখেছেন, বেশ কয়েকবারই বিপদে পড়েছেন। কিন্তু এত বড় বিপদে আর কখনো পড়েননি। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের বাবা ড্যানি উইলসন পড়েছিলেন বেবুনের পাল্লায়। গিগসের মার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই, এখনকার স্ত্রী ও দুই বছরের ছেলে বিউকে নিয়ে গিয়েছিলেন সাফারিতে। বেবুনের খাঁচার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলেন তাঁরা। এমন সময় এক পর্যটক কলা ছুড়ে দেয় বেবুনদের দিকে। হঠাৎ করেই খেপে যায় বেবুন দুটি, লাফিয়ে উঠে পড়ে উইলসনদের ট্রেনে। ছোট্ট বিউকে জাপটে ধরারও চেষ্টা করে। সে এক ভয়াবহ পরিস্থিতি! একটা বেবুন তো তাঁদের ব্যাগও ছিঁড়ে ফালাফালা করে ফেলে। ভাগ্য ভালো, বড় অঘটন ঘটেনি, পরে গুলি করার ভয় দেখিয়ে রেঞ্জাররা বেবুনদের নিরস্ত করেন। ওয়েলশঅনলাইন।