বেবেতোর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ বিশ্বকাপে গোল করার পর বেবেতোর উদ্যাপনে এই ছেলের আগমনবার্তা পেয়েছিল পুরো বিশ্ব। বেবেতোর সেই ছেলে নিকো ম্যাথিয়াস এখন ব্রাজিলের হয়ে খেলছেন অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে। ছবিটি গত পরশু উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের। যে ম্যাচে ব্রাজিল হেরে গেছে ৩-২ গোলে। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট মাত্র ১। অন্য গ্রুপে স্বাগতিক আর্জেন্টিনার অবস্থা আরও খারাপ। চিলি ও প্যারাগুয়ের কাছে প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা  এএফপি