বেবেতোর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নিয়ে বড় আশার কথা শুনিয়েছিলেন। বয়সভিত্তিক বিভিন্ন দলের জন্য আলাদা আলাদা যোগ্য কোচ নিয়োগের কথা বলেছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার দুই মাসও পেরোয়নি, ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোর প্রধান কোচের পদে ইস্তফা দিলেন বেবেতো। প্রধান কোচ হিসেবে প্রয়োজনীয় সময় দিতে না পারার কারণেই এই পদত্যাগ বলে জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা। ২০১৪ ফিফা বিশ্বকাপের আয়োজক কমিটির সদস্য এবং সাংসদ বেবেতো গত জানুয়ারিতে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের ভরাডুবির পরই দেশের যুবদলগুলোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে শুরুতেই সে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল ব্রাজিলের যুবারা। রয়টার্স।