বেভানের ফেবারিট ভারত
আর ২৮ দিন পরই বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু কারা জিতবে এবারের বিশ্বকাপ—সেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মাইকেল বেভানের বাজি ভারত। ‘দ্য ফিনিশার’ এবার আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ। ভারতেই রয়েছেন তিনি। কাল ভারতের পক্ষে তিনি যুুক্তি দেখালেন, ‘ভারত একটা দল হিসেবে পারফর্ম করছে। আপনাকে এটা বলতেই হবে যে দল হিসেবে ভারত দারুণ। এই ছেলেদের মধ্যে আছে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার।’ ৪০ বছর বয়সী বেভানের কথা, ‘তারা টেস্টে বিশ্বের এক নম্বর দল, ওয়ানডেতে দুইয়ে। বিশ্ব ক্রিকেটে লম্বা সময় আধিপত্য দেখানোর সামর্থ্য রয়েছে ভারতের।’ ভারত তাদের একমাত্র বিশ্বকাপ জিতেছে ২৮ বছর আগে, ১৯৮৩ সালে। তার কুড়ি বছর পর ২০০৩-এ ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল যাচ্ছেতাইভাবে। পরের বিশ্বকাপ ২০০৭-এ প্রথম রাউন্ডেই বিদায় নেয় তারা। তবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে ভারতেরই শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন বেভান। ওয়েবসাইট।