বেল টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের জন্ম মাত্র ৩০ কিলোমিটারের ব্যবধানে। সাত বছর আগে-পরে, এই যা! নামটাও তাঁদের খুব কাছাকাছি। গ্যারেথ বেলকে নিয়ে যখন উন্মাতাল পুরো বিশ্ব, তখন ক্রিস বেলকে কজনই বা চেনেন? অকল্যান্ড সিটির ৩১ বছর বয়সী ফুটবলারকে চেনার কথাও নয়। এখনো শৌখিন ফুটবলার। অথচ পেশাদার না হয়েও খেলে ফেলছেন ক্লাব বিশ্বকাপ। এখন আবাস নিউজিল্যান্ডে, তবে সিনিয়র বেলের জন্ম কিন্তু ওয়েলসেই। সেখান থেকে ছয় বছর আগে পাড়ি জমিয়েছেন নিউজিল্যান্ডে। ক্রিসের সঙ্গে জুনিয়র বেলের পরিচয় নেই। তাতে কি? এটা জানেন, দুজনের খেলার ধরন একই! এএফপি।