বেল থাকছেন টটেনহামেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে যেকোনো কোচই তাঁকে পেতে চাইবেন দলে। এই মৌসুমে গ্যারেথ বেল যেমন খেলেছেন, তাতে সেটাই স্বাভাবিক। এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন বলে গুঞ্জনও শোনা যাচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের দৈনিক গার্ডিয়ান  পত্রিকার দাবি, বেল সামনের মৌসুমেও থেকে যাচ্ছেন টটেনহামেই।

এই সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে খেলতে পারার সুযোগটা একটুর জন্য ফসকে গেছে টটেনহামের। পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আন্দ্রে ভিলাস বোয়াসের দলকে। শঙ্কাটা তখনই জেগেছিল, বেল থাকছেন তো! তাঁর মানের একজন খেলোয়াড়ের জন্য চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারাটা মেনে নেওয়া একটু কঠিনই। তার পরও বেল টটেনহামে থেকে গেলে সেটির বড় একটা কারণ হতে পারে টটেনহামের দেওয়া বিশাল অঙ্কের নতুন চুক্তির প্রস্তাব।

নতুন চুক্তির প্রস্তাব অনুযায়ী বেলের সাপ্তাহিক বেতন হবে দেড় লাখ পাউন্ড! সেই সঙ্গে শর্ত থাকছে, বেলকে কিনতে হলে কোনো ক্লাবকে খরচ করতে হবে কমপক্ষে পাঁচ কোটি পাউন্ড। এই উইঙ্গার অবশ্য সব সময়ই বলেছেন টটেনহামেই থাকতে চান তিনি। এই মুহূর্তে লন্ডনের ক্লাবটি আছে ক্যারিবিয়ান সফরে। গত সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন বেল। আগামীকাল নাসাউ দ্বীপে জ্যামাইকার সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার কথা টটেনহামের। ওয়েবসাইট।:n: