বেলকে দ্রুততম ফুটবলার মানলেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্ত্রাকে পেছনে ফেলে ক্ষিপ্র চিতার গতিতে ছুটছেন বেল।
বার্ত্রাকে পেছনে ফেলে ক্ষিপ্র চিতার গতিতে ছুটছেন বেল।

কোপা ডেল রে’র ফাইনালে বার্সা ডিফেন্ডার মার্ক বার্ত্রার সঙ্গে গ্যারেথ বেল যেটা করেছেন, এককথায় অবিশ্বাস্য! ৮৫ মিনিটে নিজেদের সীমানায় বল পেয়ে দৌড় শুরুর পর বার্ত্রা ট্যাকল করে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন মাঠের বাইরে। সেখান থেকে ক্ষিপ্র চিতার গতিতে দৌড়ে বার্সা ডিফেন্ডারকে পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে পাঠান বার্সার জালে। এরপরই বেলকে তুলনা করা হচ্ছে উসাইন বোল্টের সঙ্গে! এবার উপমা-টুপমা নয়, স্বয়ং বোল্টই প্রশংসার বন্যায় ভাসালেন বেলকে।
বেলের অবিশ্বাস্য গোলের পর স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ ফোনে যোগাযোগ করে বোল্টের সঙ্গে। নিজ শহর কিংসটন থেকে বোল্ট জানালেন, গোল দেখে তিনি ভীষণ মুগ্ধ! বললেন, ‘এটা অসাধারণ গোল ছিল।’ যদিও ব্যক্তিগতভাবে পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরাট ভক্ত। তবে বেলকে তিনি প্রথম দেখেন টটেনহামে খেলার সময়। ওয়েলস উইঙ্গারে-মুগ্ধ বোল্ট বলেই ফেললেন, ‘সে এ মুহূর্তে সবচেয়ে দ্রুততম ফুটবলার।’ বেল যখন রিয়ালে নাম লেখালেন, তখন বোল্ট প্রস্তাব করেছিলেন, গতি বাড়াতে কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চান ওয়েলস উইঙ্গারকে। ওয়েবসাইট।