বেলকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা করুন, কার্ডিফের কাদাভরা একটা মাঠে বলে লাথি মারছে এক বালক। হঠাৎই বালক থেকে ধীরে ধীরে হয়ে উঠল সে তরুণ। মাদ্রিদের বার্নাব্যুতে তাঁর নাম ধরে চিৎকার করছে ৪০ হাজার উচ্ছ্বসিত ভক্ত। হ্যাঁ, গ্যারেথ বেলের কথাই হচ্ছে। ওপরের দৃশ্য দুটি থাকছে বেলকে নিয়ে নির্মীয়মাণ ছবির শুরুতে। ভুল শোনেননি। বেলকে নিয়ে একটা চলচ্চিত্রই তৈরি হচ্ছে। ‘১০০০ কোটি টাকার’ বেলের বেড়ে ওঠা ও উত্থান নিয়ে এই ছবি। টটেনহামসহ চেলসি, ইউনাইটেডের কাছে তাঁর ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে। তবে ছবিটার নাম ও পরিচালক কে, জানা যায়নি। ওয়েবসাইট।