বেলকে নিয়ে বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোল্ট ও অবিশ্বাস্য সেই গোলের পর প্রশংসায় ভাসছেন গ্যারেথ বেল
বোল্ট ও অবিশ্বাস্য সেই গোলের পর প্রশংসায় ভাসছেন গ্যারেথ বেল

বুধবারের সেই দৌড়ের পর থেকেই তাঁকে তুলনা করা হচ্ছে উসাইন বোল্টের সঙ্গে। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা তো তাঁর নামই দিয়ে দিয়েছে ‘গ্যারেথ বোল্ট’। অমন বিস্ময়কর দৌড় দেখার পর বোল্ট নিজেই বা চুপ থাকেন কী করে! ফুটবলপ্রেমী বোল্টও বেল-প্রশংসায় পঞ্চমুখ।
অন্য আর সব ফুটবলপ্রেমীর মতো তিনিও কোপা ডেল রের ‘এল ক্লাসিকো’ ফাইনালটা দেখেছেন। পরে যে পত্রিকাটি ‘গ্যারেথ বোল্ট’ নাম দিয়েছে, সেই মার্কাকেই দেওয়া সাক্ষাত্কারে জ্যামাইকান বজ্রবিদ্যুত্ বলেছেন, বেলের গতি দেখে তিনি অভিভূত। শুধু দৌড়ই নয়, প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় যেভাবে মাঠের বাইরে ছিটকে গেলেন এবং সেখান থেকে যেভাবে বাঁক ঘুরে আবার মাঠে ফিরে এসে বলের দখল নিলেন আর
ঠান্ডা মাথায় গোলকিপারের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ালেন, তাতে তিনি মুগ্ধ। শুনুন তাঁর মুখেই, ‘এটি ছিল অসাধারণ এক গোল। ডিফেন্ডারের ধাক্কা খেয়ে পিছিয়ে পড়ার পর সে তার গতিটা দেখিয়ে দিয়েছে এবং ঠান্ডা মাথায় কিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েছে। সে যে আগে অ্যাথলেট ছিল (কার্ডিফ ইনস্টিটিউটে), সেটাই তাকে এই দৌড়টা দিতে সাহায্য করেছে।
বিশ্বের যেকোনো সিপ্রন্টারেরই আকাঙ্ক্ষা থাকে একদিন এমন একটা গোল করার।’
পরে বেলকে একটা স্বীকৃতিও দিয়েছেন বোল্ট, ‘এই মুহূর্তে সে-ই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফুটবলার।’ ইতিহাসের দ্রুততম মানবের কণ্ঠে এমন প্রশংসা পেয়ে বেল আরও জোরে দৌড়ানোর জন্য অনুপ্রাণিত হলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের দুর্ভোগ আছে! ওয়েবসাইট।