বেলকে মৃত্যুহুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত ফুটবলার এখন গ্যারেথ বেল। ১০০ মিলিয়ন ইউরো দাম হেঁকেও রিয়াল মাদ্রিদ টটেনহামের এই উইঙ্গারকে পাবে কি না অনিশ্চিত। টটেনহাম কিছুতেই ছাড়তে চাইছে না ওয়েলসের এই ফুটবলারকে। প্রতিদিনই পরস্পরবিরোধী খবর আসছে বেলকে নিয়ে। এবার খবর পাওয়া গেল, তাঁকে মৃত্যুহুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। গত রোববার টটেনহামের অনুশীলন মাঠে টেলিফোন করে একজন এই হুমকি দেয়। বেলের ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে লন্ডনভিত্তিক ডেইলি স্টার পরশু প্রকাশ করেছে এই খবর। ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে বেলের নিরাপত্তা বাড়িয়েছে টটেনহাম।পরশু রিয়াল মাদ্রিদকে অবশ্য আশার বাণী শুনিয়েছেন টটেনহামের পরিচালক কিথ মিলস। কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস বিক্রি করতে না চাইলেও মিলস বলছেন তাঁরা বেলকে জোর করে ধরে রাখবেন না। ওয়েবসাইট।