বেলকে রাখতে ব্যাকুল এভিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে ভিলাস-বোয়াস ভীষণ দুশ্চিন্তায় আছেন। দল টটেনহামের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়াটা এখনো অনিশ্চিত। এর চেয়ে বড় দুশ্চিন্তা, দলের সেরা খেলোয়াড় গ্যারেথ বেলকে ধরে রাখা যাবে কি যাবে না। চ্যাম্পিয়নস লিগ খেলতে না পারলে সেই শঙ্কাটা যে আরও বেড়ে যাবে, সেটা এভিবি ভালোই জানেন। বেলের সঙ্গে টটেনহামের চুক্তি ২০১৬ পর্যন্ত, তবে এই মৌসুমেই আবার চুক্তিটা নবায়ন করতে চাইছে টটেনহাম। টটেনহাম কোচ তাই বেলকে থেকে যাওয়ার আহ্বানই জানিয়েছেন, ‘তার জন্য নতুন চুক্তিতে সই করাটা ভালোই হবে। এমন একটা মৌসুমের পর এটা তার প্রাপ্যই।’ আজই স্টোকের সঙ্গে খেলবে স্পাররা, শীর্ষ চারে থাকতে হলে টটেনহামকে ম্যাচটি জিততেই হবে। এএফপি।