প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন তাদের এই বিশ্বকাপের কালো ঘোড়া বলা হচ্ছে, সেটাই যেন বুঝিয়ে দিল বেলজিয়াম। প্রস্তুতি ম্যাচে পরশু প্রতিবেশী লুক্সেমবার্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মার্ক উইলমটসের দল। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। মেসিডোনিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে প্রস্তুতিটা দারুণভাবে শুরু হলো ক্যামেরুনেরও। তবে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইতো। জয়ে প্রস্তুতি শুরু হয়েছে রাশিয়ারও। পরশু তারা ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে। জাপান ১–০ গোলে হারিয়েছে সাইপ্রাসকে৷ ওয়েবসাইট।