বেলজিয়ান 'ভুভুজেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুভুজেলার আদলে বানানো ‘ডাইবোলিক্যাস’ বাজিয়ে দেখছেন ডেভিড দস সান্তোস (বাঁয়ে)  এএফপি
ভুভুজেলার আদলে বানানো ‘ডাইবোলিক্যাস’ বাজিয়ে দেখছেন ডেভিড দস সান্তোস (বাঁয়ে) এএফপি

২০১০ বিশ্বকাপের উৎপাত ‘ভুভুজেলা’র শব্দযন্ত্রণা থাকছে ব্রাজিলেও। ঠিক ভুভুজেলা নয়, নিজেদের মাটির বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলিয়ানরা বানিয়েছে নতুন প্রজাতির এক সুর-শব্দযন্ত্রণ। নাম ‘ক্যাক্সিরোলা’। তবে ব্রাজিলিয়ানদের এই ‘ক্যাক্সিরোলা’ বুঝি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়ে যাচ্ছে। বিশ্বকাপের দল বেলজিয়ামেও যে বানানো হয়েছে নতুন জাতের ভুভুজেলা। হ্যাঁ, বেলজিয়ানদের শব্দযন্ত্রটিকে নতুন ভুভুজেলা বলাই যায়। প্লাস্টিকের তৈরি শব্দযন্ত্রটি ভুভুজেলার মতোই দেখতে। আওয়াজ কতটা গগনবিদারী হবে, নাম থেকেই অনুমান করা যায়। যন্ত্রটির ডিজাইনার ডেভিড দস সান্তোস এর নাম দিয়েছেন ‘ডাইবোলিক্যাস’। মানে নারকীয়! ওয়েবসাইট।