বেলজিয়াম দলে সেই ইয়ানুজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করছেন বেলজিয়াম কোচ মার্ক উইলমটস l এএফপি
সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করছেন বেলজিয়াম কোচ মার্ক উইলমটস l এএফপি

আলবেনিয়া, কসোভো ও ইংল্যান্ডের হয়েও খেলার সুযোগ ছিল তাঁর সামনে৷ তবে শেষ পর্যন্ত বেলজিয়ামকে বেছে নিয়েছেন আদনান ইয়ানুজাই৷ ভাগ্য সুপ্রসন্নই বলা উচিত, বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে দ্রুতই পেয়ে গেলেন সুখবরটা৷  ১৯ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারকে ২৪ সদস্যের বিশ্বকাপ দলে রেখেছেন বেলজিয়াম কোচ মার্ক উইলমটস। এ দলে আর চমক বলতে অভিষেকের অপেক্ষায় থাকা লিলের ১৯ বছর বয়সী স্ট্রাইকার ডিভক ওরিগি। তবে তৃতীয় গোলরক্ষক হিসেবে হফেনগেইমের কোয়েন কাস্টিলস ও আন্ডারলেখটের সিলভিও প্রোতো, দুজনই আছেন উইলমটসের বিশ্বকাপ দলে। কাস্টিলস চোট থেকে সেরে না উঠলে প্রোতোই যাবেন ব্রাজিলে। কাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফেল্ডও। লেভারকুসেন স্ট্রাইকার এলেন দেরদিয়ক ও ফুলহামের পাজটিম কাসামি জায়গা পাননি সুইস দলে। এএফপি।