বেলজিয়াম বিশ্বকাপ দলে অনেক 'তারকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল ঘোষণা করছেন কোচ মার্ক উইলমোটস। ছবি: রয়টার্স
দল ঘোষণা করছেন কোচ মার্ক উইলমোটস। ছবি: রয়টার্স

বিশ্ব ফুটবলে বেলজিয়াম হয়তো এখন বড় কোনো নাম নয়। তবে আশির দশকে ইউরোর ফাইনালে ওঠা আর ১৯৮৬ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা বেলজিয়ামর সোনালি প্রজন্ম ফিরে আবার আশাবরি গান শোনাচ্ছে বর্তমান দলটি। এই দলে যে প্রতিভাবান ফুটবলারের কমতি নেই। থিবু কর্তুয়া, এডেন হ্যাজার্ড, ভিনসেন্ট কম্পানির মতো বড় বড় তারকা তো আছেনই। আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আদনান জানুজাজ ও মারুয়ানে ফেল্লাইনি, এভারটনের রোমেলু লুকাকু, আর্সেনালের টমাস ভারমালিন।
এঁদের নিয়েই বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ মার্ক উইলমোটস। মূল স্কোয়াডের ২৪ জনের সঙ্গে রিজার্ভে রাখা হয়েছে ছয়জনকে। এখান থেকেই ২৩ জনের দল ঘোষণা করবেন কোচ।
গোলরক্ষক
থিবু কর্তুয়া (চেলসি), সিমন মিগনোলেট (লিভারপুল), কুন কাসটেলস (হফেনহেইম), সিলভিও প্রোতো (আন্দেরলেখট) ।
ডিফেন্ডার
টোবি আলদারওয়ের্ল্ড (অ্যাটলেটিকো মাদ্রিদ), লরেন কিমান (স্টান্ডার্ড লিয়েজে), ভিনসেন্ট কম্পানি (ম্যানচেস্টার সিটি), নিকোলাস লোম্বার্টস (জেনিথ সেন্ট পিটার্সবুর্গ), ডানিয়েল ফন বাটেন (বায়ার্ন মিউনিখ), অ্যান্থনি বোরে (আন্দেরলেখট), টমাস ভারমালিন (আর্সেনাল), ইয়ান ভার্তুমেন (টটেনহাম)।

মিডফিল্ডার
নাসির চাদলি (টটেনহাম), কেভিন ডি বুইন (ওলফসবার্গ), স্টিভেন ডিফোর (পোর্তো), মুসা দেমবেলি (টটেনহাম), মারুয়ানে ফেল্লাইনি (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যাক্সেল উইটসেল (জেনিথ সেন্ট পিটার্সবার্গ)।
ফরোয়ার্ড
এডেন হ্যাজার্ড (চেলসি), আদনান জানুজাজ (ম্যানচেস্টার ইউনাইটেড), রোমেলু লুকাকু (এভারটন), দ্রিস মার্তেনেস (নাপোলি), কেভিন মিরালাস (এভারটন), ডিভোক ওরিজি (লিলা)।