বেলজিয়ামে নর্দের ট্রায়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দে বেলজিয়ামে পৌঁছেছেন পরশু, তবে সেখানকার প্রথম বিভাগের দল কেভি ওসটেন্ডে ট্রায়াল দিলেন কাল। বেলজিয়ামের হাঁড় কাপানো শীতে কাবু হয়ে পড়েছেন, নর্দে পরশু এমনই একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। কাল জানালেন, ট্রায়াল দেওয়ার কথাটাও। তবে দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে এবার আবার প্রথম বিভাগে ফেরা দলটিতে আদৌ সুযোগ পাবেন কি না, সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁকে। তিন দিনের ছুটি নিয়ে বেলজিয়াম গেছেন নর্দে, সেই হিসাবে আজ ঢাকায় ফেরার কথা তাঁর।