বেলফাস্টে গা গরম করল বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাপথের ঝক্কি বলতে হিথ্রো বিমানবন্দরে দুই ঘণ্টা বাড়তি বসে থাকা। নইলে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বেলফাস্ট পৌঁছাতে আর কোনো সমস্যা হয়নি বাংলাদেশ দলের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটাও শুরু করে দিয়েছেন খেলোয়াড়েরা।হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল পাঁচটায় ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। সেই বিমান উড়েছে সন্ধ্যা সাতটায়। বেলফাস্ট থেকে দলের ম্যানেজার তানজীব আহসান জানিয়েছেন, কাল প্রথম দিন মাঠে গিয়ে গা গরমই করেছেন সবাই। ফুটবল খেলা, জিম করা এবং সাঁতার কাটা—এই ছিল সূচি। আজ পূর্ণাঙ্গ অনুশীলন হবে। গত এক মাসে প্রচুর বৃষ্টি হয়েছে আয়ারল্যান্ডে। সৌভাগ্যবশত কাল কোনো বৃষ্টি হয়নি।আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ১৮ জুলাই। এর আগে ১৬ জুলাই বাংলাদেশ দল খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ।