বেলারুশের কাছে বাফুফের চাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলারুশের সঙ্গে ফুটবল সম্পর্ক উন্নয়ন করার একটা সুযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রস্তাবটা অবশ্য এসেছে বেলারুশ সরকারের পক্ষ থেকেই। জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশ সফর করবেন। এই সফরে দুই দেশের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে একযোগে কাজ করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে ফুটবলকেই বেছে নিয়েছে সরকার। ফুটবলের উন্নয়নে বেলারুশের কাছ থেকে কী ধরনের সহায়তা চাওয়া যেতে পারে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বাফুফের কাছে। বাফুফে মহিলা ফুটবল দলের কোচ, বয়সভিত্তিক ও অনূর্ধ্ব-১৬ দলের কোচের ব্যাপারে সহযোগিতা পেলে ভালো হয় বলে জানিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৭তম দলটির সঙ্গে বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচ খেলার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে বাফুফে।