বেলিজ মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে বেলিজ মন্টেসেরাটকে হারিয়েছিল ৫-২ গোলে। গত ১৯ জুন নিজেদের মাঠে ছিল ফিরতি লেগ। কিন্তু তার আগেই দেশটির ফেডারেশনের সঙ্গে সরকারের ঝামেলায় ফিফা বেলিজকে নিষিদ্ধ করে। ‘বিষয়টির ইতিবাচক অগ্রগতি’ হওয়ায় ৭ জুলাই ফিফা শর্ত সাপেক্ষে ওই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে ফিরতি লেগটা খেলতে বাধা নেই বেলিজের, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারায় খেলা হবে বেলিজের বাইরে। ফিফা বলেছে, আগামী ১৫ আগস্টের মধ্যে বেলিজ সরকার ও সে দেশের ফেডারেশন দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে না পারলে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এএফপি।