বেলে মুগ্ধ জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের চ্যাম্পিয়নস লিগে কার খেলায় মুগ্ধ আপনি? না, লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো নন। নন গত পরশু পর্যন্ত মেসি-রোনালদোর সঙ্গে যৌথ সর্বোচ্চ গোলদাতা বুরাক ইলমাজও। জিনেদিন জিদান মুগ্ধ গ্যারেথ বেলের খেলায়। অথচ বেল চ্যাম্পিয়নস লিগেই নেই। টটেনহামের হয়ে ২৩ বছর বয়সী ওয়েলস উইঙ্গারের মৌসুমটা কাটছে দুর্দান্ত। লিগে ২৭ ম্যাচে করেছেন ১৭ গোল। জিদানের দাবি, ঠিক মেসি-রোনালদোর মানের না হলেও বেল তাঁদের চেয়ে খুব পিছিয়ে নেই।‘এ বছরে যার খেলা আমাকে সবচেয়ে বেশি টেনেছে, সে আসলে চ্যাম্পিয়নস লিগে খেলছে না। সে ‘আরেকটা কাপে’ (ইউরোপা লিগ) খেলছে। আর সে হলো (গ্যারেথ) বেল’—বলেছেন ফরাসি কিংবদন্তি। স্কাই স্পোর্টসকে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক আরও যোগ করেছেন, ‘আপনি ওকে তুলনা করতে পারবেন না। সে অনন্য। সে সবকিছুই সহজভাবে করে, ভয়ংকর তার গতি। অবিশ্বাস্যভাবে গতি বাড়ায়, খুব অল্প জায়গার মধ্যেই সে গতি বাড়াতে সক্ষম। টেকনিক্যালিও সে খুবই ভালো, যা খুবই গুরুত্বপূর্ণ।’সরাসরি দেখেছেন বলেই তিনবারের সাবেক ফিফা বর্ষসেরা জিদান বলছেন, ‘সে সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি দু-তিনবার তাকে সরাসরি দেখেছি, যার মধ্যে লিওঁর ম্যাচটিও আছে। যেটা নিশ্চিতভাবেই তার সেরা ম্যাচ ছিল না। কিন্তু যতবারই সে বল পেয়েছে, বিস্মিত করেছে। সে হয়তো অন্য দুজনের (রোনালদো, মেসি) মানের নয়, তবে সে আলাদা জাতের। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, সে খুব পিছিয়ে আছে।’ মাঠের পারফরম্যান্স দিয়ে হইচই ফেলে দেওয়া বেলকে পেতে চাইছে অনেক ক্লাবই। রিয়ালকে ঘিরেই গুঞ্জনটা বেশি। বেল নিজেও রিয়ালের খুব ভক্ত। এর সঙ্গে রিয়ালের ফুটবল পরিচালক জিদানের এই প্রাণখোলা প্রশংসা মেলালে কী দাঁড়ায়? ওয়েবসাইট।