বেলের উপলব্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সপ্তাহেই জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার ও বর্ষসেরা তরুণের জোড়া পুরস্কার। টটেনহাম কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস মেসি-রোনালদোর পর বেলকেই সেরা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন আগেই। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে ওই দুজনের সঙ্গে তুলনাই করে ফেলছেন বেলকে। তবে ২৩ বছর বয়সী উইঙ্গার এতে একটু অস্বস্তি বোধ করেই বলেছেন, এখনো তাঁর অনেক উন্নতি করার আছে। ‘আমি জানি, অনেকেই বলছে আমার পক্ষে রোনালদোর মতো হওয়া সম্ভব। সে ও লিওনেল মেসি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সবাই যেতে চায়। মানুষ যদি মনে করে, আমি কারও মতো হতে পারি, সেটি তাদের মত। আমি শুধু আমার সেরাটাই খেলে যেতে পারি। আমার খেলাই আমার হয়ে কথা বলবে।’—মিররকে বলেছেন বেল। ওয়েবসাইট।