বেলের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ গ্রহের সবচেয়ে দামি ফুটবলার এখন তিনি। ১০০ মিলিয়ন ইউরোর গ্যারেথ বেলকে একটু ছুঁয়ে দেখার শখ তো হতেই পারে দর্শকের। মেসিডোনিয়ান দুই ভক্ত হয়তো একটু বাড়াবাড়িই করে ফেললেন। ছুঁয়ে দেখতে গিয়ে একেবারে জড়িয়ে ধরা! গত শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে ওয়েলস দলে খেলেননি বেল। তবে বিরতির সময় ফাঁকা মাঠে বল নিয়ে একটু কারিকুরি করছিলেন। তখনই এই কাণ্ড! ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে বেলের নিরাপত্তা নিয়ে। তাঁর জন্য নাকি অতিরিক্ত নিরাপত্তার কথাও ভাবা হচ্ছে এখন। ওয়েবসাইট।