বেলের বুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষটার ছায়াও এখনো পড়েনি রিয়াল মাদ্রিদের উঠোনে। অথচ তাঁর বুটজোড়া দিব্যি এসে বসে আছে! হ্যাঁ, গ্যারেথ বেলের কথাই হচ্ছে। টটেনহাম উইঙ্গারের রিয়াল মাদ্রিদে আসাটা বেশ কদিন থেকেই মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু তিনি রিয়ালের হয়ে গেছেন, সেটা এখনো বলা যাচ্ছে না। তাতে কী? স্পনসর অ্যাডিডাস কোনো ঝুঁকিই নিতে রাজি নয়। বেলের বুটজোড়া কুরিয়ার করে তারা আগেই পাঠিয়ে দিয়েছে মাদ্রিদে। নতুন জার্সির সঙ্গে বুট না থাকলে কি আর মানায়! রয়টার্স।