বেশি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মে আটালান্টার বিপক্ষে জয় দিয়েই জুভেন্টাস গড়েছে ইতালিয়ান সিরি ‘আ’তে এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড। পরশু শেষ ম্যাচটাও জিতে জুভরা রেকর্ডটাকে নিয়ে গেল ৩৩-এ। মৌসুমে বেশি জয়ের হিসাবে দুইয়ে ইন্টার মিলান। ২০০৬-০৭ মৌসুমে শিরোপার পথে তারা জিতেছিল ৩০ ম্যাচ। ২৯ জয় নিয়ে তালিকার তিনে জুভেন্টাসের নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনো। তবে ১৯৪৭-৪৮ মৌসুমে তারা এতগুলো জয় পেয়েছিল ৪০ ম্যাচের লিগে। ৩৮ ম্যাচের লিগ বিবেচনা করলে তাই তিনে এসি মিলান, সব মিলিয়ে চারে৷ ২০০৫-০৬ মৌসুমে তারা জিতেছিল ২৮ ম্যাচ। পাঁচে আবার ইন্টার মিলান, ১৯৫০-৫১ মৌসুমে তারা জিতেছিল ২৭ ম্যাচ৷