বেশি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সা-রিয়ালের দ্বিতীয় সেমিফাইনালটা ছিল বার্সা অধিনায়ক কার্লোস পুয়োলের শততম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। জাভির (১১৩টি) পরে বার্সার দ্বিতীয় ও সব মিলিয়ে ১৮তম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেললেন এই স্প্যানিশ ডিফেন্ডার। পুয়োলের স্বদেশি চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতা রাউল খেলেছেন সবচেয়ে বেশি ম্যাচও। গত রাতের শালকে-ম্যানইউ ম্যাচটি ছিল তাঁর ১৪৪তম ম্যাচ। এক শর বেশি ম্যাচ খেলা অন্যরা হলেন রবার্তো কার্লোস, শেভচেঙ্কো, মালদিনি, বেকহাম, কান, ফিগো, সিডর্ফ, গিগস, স্কোলস, অঁরি, গ্যারি নেভিল, মরিয়েন্তেস, ক্যাসিয়াস, রোর স্ট্র্যান্ড ও ডেকো। এর মধ্যে পুয়োলসহ নয়জন খেলেছেন শুধু একই ক্লাবের হয়েই।