বেশি রানের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ১৯৮, বাংলাদেশ ১৮১। ২৮ ম্যাচের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানের ম্যাচটা পরশু পাল্লেকেলেতেই খেলল বাংলাদেশ। এ ম্যাচে মোট রান উঠেছে ৩৭৯। আগের রেকর্ডের চেয়ে ৩ রান বেশি। ৩৭৬ রানের ম্যাচটা বাংলাদেশ খেলেছিল ঠিক আগের ম্যাচেই। গত বছরের ১০ ডিসেম্বর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের ১৯৭ রানের জবাবে ১৭৯ করতে পেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানের ম্যাচটি খেলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি দুই দল মিলে তুলেছিল ৪২৮ রান। ক্রাইস্টচার্চের ওই ম্যাচে দুদলই করেছিল ঠিক ২১৪ রান করে। টাই ম্যাচটার নিষ্পত্তি হয়েছিল এক ওভারের এলিমিনেটরে।