বেসবলে ওয়ার্নার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

দুটিই ব্যাট-বলের খেলা। বেসবল আর ক্রিকেটের মধ্যে অমিলও অনেক। কিন্তু আসল কাজটা কম-বেশি একই, বলটা জোরে মারো! ডেভিড ওয়ার্নার তা ভালোই পারেন। অ্যাশেজে তো দেখাচ্ছেনই, বেসবলে কেন নয়? অস্ট্রেলিয়ান ওপেনারকে নাকি নজরে রাখছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের বেশ কয়েকটি দল। ওয়ার্নারের ম্যানেজার টম কনোলির দাবি সে রকমই। পেশা বদলে ফেললে অবশ্য অনেক বেশি টাকা জমবে এই ওপেনারের ব্যাংক হিসাবে। ক্রিকেট থেকে এই বছরে ওয়ার্নারের সম্ভাব্য আয় ৫০ লাখ ডলার। মেজর লিগের শীর্ষ খেলোয়াড়দের আয় এর অন্তত চার গুণ। ওয়ার্নার কী করবেন? বেসবলের দিকে ছুটলে অবাক হবেন না যেন! এএফপি।