বেসামাল ব্যালান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য ভালোই বলতে হবে গ্যারি ব্যালান্সের। লাগামহীন আচরণের পরও শুধু মৌখিক সতর্কতা! ট্রেন্টব্রিজে ইংল্যান্ড-ভারত চলতি সিরিজের প্রথম টেস্ট শেষে নাকি গিয়েছিলেন নটিংহ্যামের একটি পানশালায়। মদ্যপ অবস্থায় হঠাৎ খালি গা হয়ে গিয়েছিলেন। বিয়ারের বোতল হাতে নিয়ে ব্যালান্সকে মাতলামি করতে দেখা গেছে। কেউ কেউ বলেছেন, ওই অবস্থায়ই ইংলিশ ব্যাটসম্যান ‘ইংল্যান্ড...ইংল্যান্ড’ বলে চিৎকার করছিলেন। এই ছবি পরদিন ছাপা হয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ ট্যাবলয়েডে। তবে এমন আচরণের পরও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে শুধু সতর্ক করেই ছেড়ে দিয়েছে। দলের কোচ পিটার্স মুরস বলেছেন, ‘প্রথম টেস্টের পরই সব ক্রিকেটারকে ছেড়ে দিয়ে দ্বিতীয় টেস্টের প্রস্তুতির সময় দলে যোগ দিতে বলা হয়েছিল৷ মাঝের সময়টা তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না৷’ ডেইলি মেইল।