বেসুরো বাঁশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা বলছে তারা খুবই সন্তুষ্ট, কিন্তু রেফারিংয়ের সমালোচনায় উচ্চকিত অনেক দলই। পরশু এই দলে যোগ দিলেন আরও দুজন। একজনের নাম দেখে অবাক হওয়ার কিছু নেই, তবে বিস্ময় জাগাতে পারে অন্য নামটি। কোচ ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে উজবেকিস্তানের রেফারি রাভশান ইরমাতভের রেফারিং নিয়ে ভীষণ ক্ষিপ্ত লিওনেল মেসিও।বরাবরের মতোই ম্যারাডোনা বলেছেন নিজের মতো করেই, ‘কোথায় সেই বিখ্যাত ফেয়ার প্লে? এটা সবার জন্যই সমান হওয়া উচিত। মেসি যতবার বল পেয়েছে, ততবারই ওকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। ওদের হলুদ কার্ড দেখানো উচিত ছিল, নিয়ম তো তা-ই বলে!’ আর বরাবরই বিতর্ক এড়িয়ে চলা মেসির ভাষা ছিল আরও কঠোর, ‘তিনি (রেফারি) আমাদের খেলতে দেননি কিন্তু যে দলটি ফুটবলই খেলতে চায়নি তাদের সমর্থন দিয়ে গেছেন। তিনি গ্রিসের সবকিছু সমর্থন দিয়ে গেছেন। আমাদের খেলতে হয়েছে গ্রিস ও রেফারির বিপক্ষে।’ এএফপি।