বেস্টের বদলি হোল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও খুলনা টেস্টে খেলেছেন টিনো বেস্ট। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছেন ৬ উইকেট, যা তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। কিন্তু হ্যামস্ট্রিংয়ের এই চোট তাঁকে ছিটকে দিয়েছে ওয়ানডে সিরিজ থেকে। এই ফাস্ট বোলারের জায়গা নিচ্ছেন আনকোরা জেসন হোল্ডার। ২১ বছর বয়সী বারবাডিয়ান পেসার ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচে পেয়েছেন ৪৭ উইকেট। ৩০ নভেম্বর খুলনায় শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। রয়টার্স।