বোনাসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়ার জন্য বিশাল অঙ্কের প্রাইজমানি তো আছেই। তবে এর পাশাপাশি প্রণোদনা হিসেবে অনেক দলের জন্য থাকছে বড় অঙ্কের বোনাসের আগাম ঘোষণাও। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন আবারও বিশ্বকাপ জিততে পারলে ‘অ্যাকাউন্ট’ ফুলেফেঁপে উঠবে স্প্যানিশ ফুটবলারদের। প্রাইজমানির বাইরেও দলের প্রত্যেকে পাবেন ৭ লাখ ২০ হাজার ইউরো করে। আর শুধু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে অঙ্কটা হবে ৬০ হাজার ইউরো করে। বোনাসের ক্ষেত্রে জার্মানরা অবশ্য স্প্যানিশদের চেয়ে কিছুটা কৃপণ। বিশ্বকাপ জিততে পারলে জার্মান ফুটবলারদের প্রত্যেকে পাবেন ৩ লাখ ইউরো করে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারলে ইংলিশ খেলোয়াড়দের প্রত্যেকে পাবেন ৪ লাখ ৩৩ হাজার ইউরো করে। অন্যদিকে হেক্সা জিতলে ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা মাথাপিছু পাবেন ৩ লাখ ৩০ হাজার ইউরো করে। এএফপি৷