বোমাতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্টেডিয়ামে বোমা রাখা আছে। দ্রুত নিরাপদ স্থানে সটকে পড়ুন—খোদ ব্রাজিলের ফেডারেল পুলিশের টুইটার থেকেই এই বার্তা পেয়ে যে কারও বুক ধুকধুক করার কথা। কিন্তু ঘটনা আদতে তেমন কিছু নয়। বেলো হরিজন্তেতে পরশু ব্রাজিল-চিলি ম্যাচের সময় ব্রাজিল পুলিশের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় পর হ্যাকাররাই এমন টুইট করেছে। একটু পরই পুলিশ ওই টুইট মুছে ফেলে এবং জানিয়ে দেয়, মিনেইরো স্টেডিয়ামের বোমা রাখার ঘটনাটা পুরোই মিথ্যা। তাই দ্রুতই স্টেডিয়াম খালি করতে হবে না।