বোর্দোর কোচ জিদান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

মোনাকো আশায় বসে আছে। ক্লদিও রানিয়েরির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানই ফরাসি ক্লাবটির প্রথম পছন্দ। জিদানকে প্রধান কোচ করার প্রস্তাবও নাকি দিতে প্রস্তুত মোনাকো। ওদিকে জিদান রিয়ালের শক্তিবৃদ্ধির জন্য মাঠে নেমে পড়েছেন। পছন্দের খেলোয়াড়দের রিয়ালে ভেড়ানোর জন্য দৌড়ঝাঁপও শুরু করে দিয়েছেন। এরই মধ্যে খবর, বোর্দোর কোচ হতে যাচ্ছেন জিদান। ফ্রান্সের একাধিক পত্রিকার খবর, বোর্দের সঙ্গে জিদানের কথাবার্তাও নাকি একরকম পাকা!
পেশাদার ক্যারিয়ারের শুরুটা কানে হলেও জিদান বোর্দোয় খেলেছেন চার বছর। বোর্দো থেকেই ১৯৯৬ সালে যোগ দেন জুভেন্টাসে, সেখান থেকে রিয়ালে। কিন্তু বোর্দোর অবস্থা এখন ভালো নয়। ৩৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে তারা। সে তুলনায় তারকাখচিত মোনাকোই হতে পারত ভালো পছন্দ। কিন্তু পরশু দ্য সুদ ওয়েস্ট পত্রিকা দাবি করেছে, কোচ ফ্রান্সিস জিলটের জায়গায় জিদানই বোর্দোর পছন্দের তালিকায় শীর্ষে। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল আই-টেলে আরও একধাপ এগিয়ে। চ্যানেলটির খবরে বলা হয়েছে, জিদানের বোর্দোর কোচ হওয়াটা ‘৯০ শতাংশ’ নিশ্চিত। এএফপি।