বোলিংয়ে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বাংলাদেশের পক্ষে তিন ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ব্যাটিংয়ে তামিমের যে কীর্তি, কদিন আগে বোলিংয়েও তা গড়েছেন সাকিব আল হাসান। তিন ভুবনের রাজা এই দুজনকে নিয়েই পুরো পাতা 
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

২১২ ওয়ানডে ১৪৭ টেস্ট ৬৫ টি–টোয়েন্টি

রেকর্ডের হাতবদল  
বাংলাদেশের প্রথম ওয়ানডেতে ২ উইকেট পেয়েছিলেন জাহাঙ্গীর শাহ বাদশা। রেকর্ডটা তাঁর একক অধিকারে ছিল মাত্র দুদিন। ১০ জনের হাত বদলে সেই রেকর্ড এখন সাকিব আল হাসানের।

উইকেট    বোলার                         তারিখ
২         জাহাঙ্গীর শাহ            ৩১ মার্চ ১৯৮৬
২         গাজী আশরাফ হোসেন   ২ এপ্রিল ১৯৮৬
২         আজহার হোসেন         ২৯ অক্টোবর ১৯৮৮
২         গোলাম নওশের          ২৯ অক্টোবর ১৯৮৮
৩         আজহার হোসেন         ২ নভেম্বর ১৯৮৮
৩         গোলাম নওশের          ২৮ এপ্রিল ১৯৯০
৪         গোলাম নওশের          ৩০ এপ্রিল ১৯৯০
৪         মিনহাজুল আবেদীন      ৩০ এপ্রিল ১৯৯০
৬         মিনহাজুল আবেদীন      ৬ এপ্রিল ১৯৯৫
৯         মিনহাজুল/হাসিবুল       ১৫ অক্টোবর ১৯৯৭
১০        হাসিবুল হোসেন         ১০ জানুয়ারি ১৯৯৮
১১        হাসিবুল/রফিক           ১৭ মে ১৯৯৮
১৫        মোহাম্মদ রফিক          ২৫ মে ১৯৯৮
১৬        হাসিবুল হোসেন         ১৬ মার্চ ১৯৯৯
২৮       হাসিবুল/খালেদ মাহমুদ  ৭ আগস্ট ২০০২
৩০       খালেদ মাহমুদ           ২৩ সেপ্টেম্বর ২০০২
৩৯       খালেদ মাহমুদ/রফিক    ১২ সেপ্টেম্বর ২০০৩
৪২        মোহাম্মদ রফিক          ১৮ সেপ্টেম্বর ২০০৩

৪৩       খালেদ মাহমুদ/রফিক    ১২ নভেম্বর ২০০৩

৪৫       মোহাম্মদ রফিক          ১০ মার্চ ২০০৪

৪৮       খালেদ মাহমুদ           ১৪ মার্চ ২০০৪

৫৬       মোহাম্মদ রফিক          ৭ নভেম্বর ২০০৪

৬০       খালেদ মাহমুদ/রফিক    ২৭ ডিসেম্বর ২০০৪

৬২       খালেদ মাহমুদ           ২০ জানুয়ারি ২০০৫

৬৬       মোহাম্মদ রফিক          ৩১ জানুয়ারি ২০০৫

১১৯      মাশরাফি/রফিক          ৭ নভেম্বর ২০০৮

১২০      মাশরাফি বিন মুর্তজা     ৯ নভেম্বর ২০০৮

১৩৬      আবদুর রাজ্জাক           ২ মার্চ ২০১০

২০৮      সাকিব আল হাসান       ২৫ সেপ্টেম্বর ২০১৬

ওয়ানডের সাকিব

শুধু তো বোলার নন, ব্যাটিংয়ের বেশ কটি রেকর্ডও তাই আছে সাকিবের 

ম্যাচে আটবার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন সাকিব। নয়বার ৪ উইকেট নিয়ে ওপরে শুধু আবদুর রাজ্জাক।

ম্যাচে সবচেয়ে মিতব্যয়ী বোলিং। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব।

বাংলাদেশের পক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি (৬৩ বলে)।

৬ সেঞ্চুরি নিয়ে তামিম ইকবালের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

মোট রানে সাকিবের (৪৪৬৩) চেয়ে এগিয়ে শুধু তামিম ইকবাল।

ফিফটিতেও (৩০) সাকিবের চেয়ে এগিয়ে শুধু তামিম।

পঞ্চম ও নবম উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটির অংশীদার।

সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ (১৫ বার) ও সিরিজ (৫)।

সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে সাকিব–তামিমের। রেকর্ডটি তিনবার হাতবদল হয়েছে দুজনের মধ্যে

৯৩

টানা ৯৩ ম্যাচ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন আবদুর রাজ্জাক। দ্বিতীয় সর্বোচ্চ টানা ৮৬ ম্যাচ সবার ওপরে ছিলেন মোহাম্মদ রফিক।

৮৪

ব্যাটিংয়ে একটানা রেকর্ড ৮৪ ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। ৬০ ম্যাচে সবার ওপরে থেকে এরপরই আছেন আকরাম খান।

পরিসংখ্যান: মোহাম্মদ সোলায়মান