বোল্টের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপ করে একজন আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয় আশপাশের সবাইকে! পুরোনো সত্যিটাই নতুন করে উপলব্ধি করছেন উসাইন বোল্টরা। ২০০৮ বেইজিং অলিম্পিকের ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন বোল্টের রিলে সতীর্থ নেস্তা কার্টার। দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হলে সোনার পদক হারাতে হতে পারে কার্টারসহ জ্যামাইকার রিলে দলের সবাইকে। বোল্টের পদক ফেরত দিতে কোনো আপত্তি নেই। তবে বলেছেন, সেটা করতে তাঁর হৃদয় ‘ক্ষতবিক্ষত’ হবে, ‘পদক জিততে ও চ্যাম্পিয়ন হতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। সত্যিই হৃদয়বিদারক।’ বিবিসি।