বোয়াটেংয়ের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা নাকি যেচে জামাই করতে চেয়েছিলেন কেভিন-প্রিন্স বোয়াটেংকে! দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি জার্মানিতে বেড়ে ওঠা ঘানার ফুটবলারের। দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপ খেলতে গিয়ে সাক্ষাৎ হয়েছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতার সঙ্গে। বোয়াটেংয়ের কাছে সেটি ছিল স্বপ্নের মতো, সব সময়ই চাইতাম তিন ব্যক্তির সঙ্গে দেখা করতে—মাইকেল জ্যাকসন, মোহাম্মদ আলী ও নেলসন ম্যান্ডেলা। তাঁদের মধ্যে শুধু ম্যান্ডেলার সঙ্গেই দেখা হয়েছে আমার এবং সেই সাক্ষাতের বর্ণনা দেওয়াটা কঠিন। বোয়াটেংয়ের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে কাছে টেনে নিয়েছিলেন ম্যান্ডেলা, বলেছিলেন, আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চায়। রসিকতার ছলেই হয়তো, রসিক বোয়াটেং উত্তর দিয়েছিলেন, দুঃখিত, আমি এরই মধ্যে বান্ধবী জুটিয়ে ফেলেছি। এরপর তো হাসির রোল উঠল উপস্থিত লোকজনের মধ্যে। দ্য গার্ডিয়ান।