বেয়েরিনের প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের ভক্ত বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। কিন্তু পরে জানা গেল তিনি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ডিফেন্ডার হেক্টর বেয়েরিনের ভক্ত! গত শনিবার লন্ডনের এক রেস্তোরাঁয় দেখা গেল দুজনকে। খাবার খেতে গিয়ে ঘটনাচক্রে হঠাৎই একই ফ্রেমে ধরা পড়া নয়, পরস্পরের সঙ্গে দেখা করতেই ওই রেস্তোরাঁয় যান দুজন। দুজন আলাদাভাবে হোটেলে ঢুকলেও একই টেবিলে বসে খাবার খেয়েছেন। রেস্তোরাঁ ছেড়েছেন একই সঙ্গে, হাঁটতে হাঁটতে রসিকতা-হাসাহাসি করতে করতে। ব্রিটিশ এক ট্যাবলয়েডে ছবিটা ছেপে ক্যাপশনে লিখেছে—দুজনকে দেখে মনে হবে তাঁরা যেন অনন্তকাল ধরে পরস্পরের চেনা! মেইল অনলাইন।