বৈঠকে বসছেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির কর্মকর্তাদের সঙ্গে আজ সোমবার রাতে বৈঠকে বসছেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে।গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে ম্যানেজার মানচিনির নির্দেশনার পরও মঙ্গলবার মাঠে নামতে অস্বীকৃতি জানান তেভেজ। এ ঘটনায় আপাতত দুই সপ্তাহের জন্য বহিষ্কার করা হয়েছে তেভেজকে। ঘটনাটির তদন্তও চলছে। তদন্তের অংশ হিসেবেই আজকের বৈঠক।তেভেজের দাবি, মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন তিনি। কোচের নির্দেশনা অনুযায়ী ওই ম্যাচে ওয়ার্ম আপও করেছেন। সৃষ্ট পরিস্থিতিতে তেভেজকে অনেকে পরামর্শ দিচ্ছেন ম্যানেজার মানচিনির কাছে ক্ষমা চেয়ে নিতে। তবে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।