বৈমানিক হতে চেয়েছিলেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলের সেই বিখ্যাত বাইসাইকেল কিক।
পেলের সেই বিখ্যাত বাইসাইকেল কিক।

ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরের বস্তিতে জন্ম। অভাবের সংসারে সাহায্য করতে চায়ের দোকানে ফরমাশ খাটার চাকরি আর রক্তে ফুটবলের নেশা। দুরন্ত এই ছেলেটিই বড় হয়ে পেলে নামে পরিচিত হলেন সারা পৃথিবীতে। মা-বাবা যার নাম রেখেছিলেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো।

ফুটবল যাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়, দিয়েছে নাম, যশ, খ্যাতি; সেই পেলেই কিনা ছোটবেলায় স্বপ্ন দেখতেন বৈমানিক হওয়ার। সম্প্রতি ইয়াহু স্পোর্টসকে ফুটবল কিংবদন্তি জানিয়েছেন, ‘সত্যি বলতে কি, যখন আমার বয়স নয়, তখন আমি উড়োজাহাজের বৈমানিক হতে চেয়েছিলাম। ওটাই আমার স্বপ্ন ছিল। আমি উড়তে চেয়েছিলাম।’ এ কারণেই কি বাইসাইকেল কিকে ছিলেন সিদ্ধহস্ত? বাইসাইকেল কিক তো উড়েই নিতে হয়!

নিজের নাম পেলে নিয়েও দিলেন দারুণ এক ব্যাখ্যা। বললেন, ‘এডসন ছিল পোড় খাওয়া। ‘‘পেলে’’ নামটা আমার জীবনের জন্য সঠিক। পেলেই হতে চেয়েছি।’ ওয়েবসাইট।